ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় সাহেবগঞ্জ ফুটবল মাঠে আগামী ২০২৪ সালে ৭ জানুয়ারিতে
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ৬০ টি ভোটকেন্দ্রের জন্য নিরাপত্তার দ্বায়িত্বে নিয়োজিত পিসি,এপিসি,আনসার ও ভিডিপি সদস্য ৭২০ জন বাছাই করা হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি অফিসার অফিস সূত্রে জানা গেছে ৬০ টি ভোটকেন্দ্রের জন্য পিসি-৬০ জন,এপিসি-৬০ জন,পুরুষ-৩৬০ জন,মহিলা-২৪০ জন ভোটকেন্দ্রের নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবে।
উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে বাছাই এর সময় উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ মাসুদ রানা, আত্রাই উপজেলার পিসি আঃ ছালেক,আশরাফ,আমজাদ, মাহফুজুরসহ ৮ টি ইউনিয়নের দলপতি ও দলনেত্রী প্রমুখ।