• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ ওঠেছে। এঘটনার সুষ্ঠু বিচার পেতে মঙ্গলবার দুপুরে শিশুর বাবা মুন্না আহম্মেদ বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুন্ন আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে।

মুন্না আহম্মেদ জানান, তিনি আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামের আব্দুল মমেন সরদারের মেয়ে মুন্নি খাতুনকে বিয়ে করেছেন। তার স্ত্রী মুন্নি খাতুনকে গর্ভবতী অবস্থায় চিকিৎসার জন্য গত ১৩জুন আত্রাই উপজেলা সদরের সেভেন স্টার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসায় অবহেলা করে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভেরি করায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা। এর কিছু পরেই বাচ্চা এবং বাচ্চার মা অসুস্থ্য হয়ে পরলে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে।

এক্ষেত্রে বাচ্চাকে অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালে হাসপাতাল থেকে অনিহা প্রকাশ করে সহযোগিতা করেনি। এর পর নিজেই এ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাকে নিয়ে রাজশাহী হাসপাতালে যাবার পথে মারা যায়। তিনি বলেন,তার বাচ্চা মারা যাবার ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে গেলে সবাই অশোভন আচরন করে।

মুন্না দাবি করে বলেন,সময় মতো অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করলে তার বাচ্চা মারা যেতোনা। তাই এঘটনার সুষ্ঠু বিচার পেতে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অস্বীকার করে সেভেন স্টার হাসপাতালের পরিচালক এহসানুল হক বলেন,হাসপাতালে চিকিৎসা এবং সেবায় কোন অবহেলা বা ত্রæটি ছিলনা। বাচ্চা ডেলিভেরি করার পর অসুস্থ্য হয়ে পরলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে তারা নিয়ে যাবার পথে বাচ্চা মারা গেছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,এঘটনায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category