আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নেতৃবর্গ উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদমদীঘির রামপুরা মন্ডবসহ বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পূজা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন ও তাদের উৎসব নিবিঘেœ উদযাপন করার জন্য পরামর্শ দেন। এসময় প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমানসহ পুজা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
#
খন্দকার মেহেদী হাসান