• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘি হানাদার মুক্তদিবস উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা হানাদার মুক্তদিবস উপলক্ষে আদমদীঘি প্রেসক্লাবে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক

ডেপুটি কমান্ডার ও প্রেসক্লাব সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা দিন গুলোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক ডেপুডি কমান্ডার আবির উদ্দিন, মোজাফ্ফর হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য (অব:) কাবিল উদ্দিন, পুলিশ সদস্য (অব:)

আলিমুদ্দিন, তহির উদ্দিন, আব্দুল জলিল, লোকমান হোসেন ধলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন,আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মমিন খান প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category