• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ইরিস্কীমে অগভীর নলকুপ বসানো নিয়ে বিরোধ, সংঘর্ষের আশংকা

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একটি ইরিবোরো স্কীমে অগভীর নলকুপ বসানো নিয়ে গ্রামে দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংকা রয়েছে। এ ঘটনায় আদমদীঘির বিনাহালী গ্রামের সোলায়মান আলী বাদি হয়ে একই গ্রামের সাদেকুল ইসলাম বাবুর বিরুদ্ধে উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত আবেদন করেন।
জানাযায়, আদমদীঘির নসরতপুর ইউপির বিনাহালী মৌজায় জনৈক সোলায়মান আলী ১৯৯৭ সালে পল্লী বিদ্যুতের অনুমোদনে অগভীর নণকুপ স্থাপন করে ইরিস্কীমে পানি সেচ দিয়ে আসছিল। এরই মধ্যে ২০১৪ সালে একই গ্রামের জনৈক সাদেকুল ইসলাম বাবু নামের অপর এক ব্যক্তি গভীর নলকুপ বসানোর জন্য উপজেলা সেচ কমিটি অনুমোদন নেন। সেই সময় সোলায়মান আলীর বসানো অগভীর নলকুপ স্কীমের মধ্যে সাদেকুল ইসলাম বাবু গভীর নলকুপ বসাতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা হলে ২০১৪ সালেই সাদেকুল ইসলামের নামে গভীর নলকুপের স্কীম উপজেলা সেচ কমিটি বাতিল করেন।
এরপর থেকে সাদেকুল ইসলাম বাবু তার গভীর নলকুপের বসানো পাইপ থেকে সাবমারসিবল বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে ইরিস্ক্রীমে সেচ দিয়ে আসছে। এদিকে সোলায়মান আলীর তার আগের বসানো অগভীর নলকুপে পানি কম উঠায় পুনরায় পাইপ বসাতে গেলে সাদেকুল ইসলাম বাবু ও তার লোকজন সম্প্রতি বাধা সৃষ্টি করে। এনিয়ে সোলায়মান আলী ও সাদেকুল ইসলাম বাবুর লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। সোলায়মান আলী জানায়, তার আগের অগভীর নলকুপ স্কীম রয়েছে। সেই অগভীর নলকুপের পাইপে পানি কম উঠায় পুনরায় সেখানে পাইপ বসাতে গেলে সাদেকুল ইসলাম বাবু ও তার লোকজন অন্যায় ভাবে বাধা সৃষ্ঠি করছে। সাদেকুল ইসলাম বাবু জানায়, তার বসানো সাবমারসিবল বৈদ্যুতিক সংযোগ দিয়ে ইরিস্কীমে পানি সেচ দেয়া হচ্ছে। একই স্ক্রীমে কলহ সৃষ্ঠির জন্য সোলায়মান আলী অগভীর নলকুপ বসানোর চেষ্টা করছে। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার আবেদন পাওয়া নিশ্চিত করে বলেন, তাদের দীর্ঘ দিনের সমস্যা আদালতের মাধ্যমে নিস্পত্তি করার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category