• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বিক্রির সময় ১০ পিস ট্যাবলেটসহ রাসেল আহমেদ (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের পুর্ব পাশে ব্রিজের উপড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ আদমদীঘি উপজেলার মন্ডবপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। 

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে রাত ৮টায় থানা পুলিশ অভিযান চালিয়ে কলেজের পুর্ব পাশে ব্রিজের উপড় থেকে রাসেল আহমেদ নামের ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা নেশাজাতীয় নিষিদ্ধ ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদমীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাসেল আহমেদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category