• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে নাগর নদীতে অভিযান এস্কেভেটর ও বালুসহ দুই ট্রাক জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাগর নদী থেকে অবৈধ ভাবে বালু তুলে বিক্রির জন্য বহন কালে দুইটি বালু বোঝাই ড্রাম ট্রাক ও একটি এস্কেভেটর মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (৩ ডিসেম্বর) দুপুরে কুন্দগ্রাম ইউপি এলাকার নাগর নদীর পাড় থেকে এসব সরঞ্জামাদি জব্দ করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয়রা জানান, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়ন এলাকার নাগর নদঅর বিভিন্ন পয়েন্টে রুহুল আমিন, শহিনসহ তার লোকজন বেশ কিছু দিন যাবত নাগর নদীর নদীতে শ্যালো মেশিন চালিত ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে নদীর বাঁধ, এলাকার আবাদী জমি ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতিসাধন হয়ে আসছে।

এদিকে গতকাল রোববার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে কুন্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নদীর পার থেকে একটি এস্কেভেটর মেশিন ও উত্তোলন করা বালু বিক্রির

জন্য বহন কালে বিপুল পরিমান বালুসহ ঢাকা মেট্রো-ড-১১-৩৮৬২ ও ঢাকা মেট্রো-ড-১১-৪৩৯৬ নম্বর দুই ট্রাক জব্দ করে উপজেলা ক্যাম্পাসে নিয়ে আটক করেন। অভিযান কালে বালু উত্তোলনকারি এলাকার চিহিৃত বালু দস্যুরা পালিয়ে যায় বলে ভ্রাম্যান আদালত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category