আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,
আদমদীঘিতে নেশার ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জয়
সরকার (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার (২১
এপ্রিল) রাতে নিজ বাড়িতে মাদক বিক্রি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত, জয়
সরকার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউপির বরবড়িয়া হিন্দুপাড়ার নরেশ সরকারের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার নশরতপুর ইউপির বরবড়িয়া
হিন্দুপাড়ায় মাদক দ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার
উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ জয় সরকারের বাড়িতে অভিযান চালিয়ে
তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ১০০পিস ট্যাাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার
করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আজ মঙ্গলবার
(২২ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত জয় সরকারের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে
দুপুরে আদালতে পাঠানো হয়েছে।