• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে পূর্বশক্রতায় সংঘর্ষ বাড়িতে হামলা ভাংচুর, নারীসহ আহত-২৫

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাড়িতে হামলা ভাংচুর ও নারীসহ অন্তত ২৫জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ১১জনকে আদমদীঘি ও দুপচাঁচিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হলো, বাগিচাপাড়ার আনজুয়ারা (৪০), সালমা বেগম (৫০), মারুফা বেগম (৩৩), কহিনুর বেগম (৪০),সাবিনা বেগম (৪০), আব্দুস ছামাদ (৪২) হারুন সরদার (৩৬), ছামাদ সরদার (৫০), ছামসুল আলম (৬০), ছায়ফুল ইসলাম (৩৮) ও আব্দুল করিম (৩৫)। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলা কুন্দগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক মারা যাবার পর ওই ওয়ার্ডে শুণ্য পদে উপ নির্বাচনে আইয়ুব উদ্দিন, মোসলিম মন্ডল ও আহম্মাদ আলী প্রতিন্দ›িদ্বতা করেন। উক্ত উপ নির্বাচনে আইয়ুব আলী ও মোসলিম মন্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে। গত ১৬ মার্চ উপ নির্বাচনে বাগিচাপাড়া গ্রামের মোসলিম মন্ডল নির্বাচিত হন এবং গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার মোসলেম মন্ডলকে শপথ বাক্য পাঠ করান।

এদিকে নির্বাচনে মোসলেম মন্ডলের ভোট না করায় পরাজিত প্রার্থীর সমর্থকরা বাগিচাপাড়া মসজিদে নামাজ আদায় করতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে দেয়। এ নিয়ে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরপর দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রবাসি আমিনুল ও প্রতিবন্দী আব্দুল খালেকের বসত বাড়িতে হামলা ভাংচুর করা হয়। সংঘর্ষে দুপক্ষের নারীসহ অন্তত ২৫জন আহত হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

ইউপি সদস্য মোসলিম মন্ডল জানায়, ভোটের ঘটনাটি নিয়ে সংঘর্ষ বাধেনি। মসজিদের বৈদ্যুতিক ফ্যান বন্ধ করাকে কেন্দ্র করে এ সংষর্ঘ হয়। কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম জানায়, উপ নির্বাচনে রেশে নির্বাচিত মোসলিম মন্ডলের সমর্থকরা পরাজিত আইয়ুব উদ্দিনের সমর্থকদের মারধর করেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এখন কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category