• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে বক শিকারীর বিষ টোপে খামারীর ৭০ হাঁসের মৃত্যু

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বক শিকারীর টোপের বিষাক্ত মাছ খেয়ে এক খামারীর ৭০টি হাঁস মারা যাবার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আদমদীঘির দক্ষিন গনিপুর পশ্চিম মাঠে রক্তদহ বিলের নালায় এ ঘটনা ঘটে।
আদমদীঘির দক্ষিন গনিপুর গ্রামের এখলাছ প্রামানিকের সাড়ে ৩ শতাধিক হাঁসের খামার রয়েছে। প্রতিদিন সেই খামারে হাঁস তার বাড়ির পাশে রক্তদহ বিলের পানিতে সকালে ছেড়ে দিয়ে লালন পালন করার পর সন্ধ্যার আগে ফিরে আনেন খামারে। এলাকার কয়েক জন ব্যক্তি অবৈধ ভাবে বক শিকারের জন্য রক্তদহ বিলের পানিতে পুটি মাছের কানে বিষ প্রয়োগ করে। এরপর মরা পুটি মাছ রক্তদহ বিলের পানিতে ভাসিয়ে দেয়। প্রতিদিন আগত বক পানিতে ভেসে থাকা মরা পুটি মাছ খেয়ে ছটফট করার সময় ওঁৎ পেতে শিকারীরা বক গুলো ধরে নিয়ে যায়। বক ও অতিথি পাখি শিকার নিষিদ্ধ হলেও কতিপয় ব্যক্তি এ ভাবেই রক্তদহ বিলে অবৈধ ভাবে বক শিকার করে আসছিল। গত বৃহস্পতিবার সকালে বক শিকারীরা আবারো পুটি মাছে বিষ প্রয়োগ করে রক্তদহ বিলের নালার পানিতে ফেলে বক শিকার করছিল। বিষয়টি না জেনে হাঁস খামারী এখলাছ প্রামানিক তার সাড়ে তিন শত হাঁস ওই নালায় পানিতে ছেড়ে খাবার আহরণ করান। সকাল সাড়ে ৯টার সময় হাঁস নালার পানিতে ভেসে থাকা বিষটোপের মাছ খেয়ে ছটফট করতে করতে মরতে শুরু করে। এসময় তিনি অনেক হাঁস ধরে জবাই করেন আবার অনেকটাই মরে যায়। এতে ৭০টি হাঁস মরে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ খামারী এখলাছ প্রামানিক দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category