খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার ( ৪ ফেব্রæয়ারী) বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের দিঘীপাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
জানাযায়, আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের আমজাদ হোসেন ও দেলোয়ার হোসেন দুই ভাই পরিবার নিয়ে মাটির দেয়ালে টিনের ছাউনির ওই বাড়িতে থাকতেন। তারা রোববার সকালে কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে যান। দুপুুরে বাড়িতে তাদের স্ত্রীরা বাড়ির উঠানে রান্নার কাজ করছিল। হটাৎ করেই বাড়িতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে তাদের চিৎকারে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও বাড়ির সকল আসবাপত্র তাদের রাখা টাকা পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আমজাদ হোসেনের দাবী এই অঘিœকান্ডে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আফাজ উদ্দিন জানান, বৈদ্যুতিক সর্টসাকিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।