• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে মৎস্য ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা- আটক-২

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে হিলমেট ও মাস্ক বাহিনীর হামলায় আব্দুর রশিদ (৬০) নামের এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

ঘটনা ঘটিয়ে পালানোর সময় বিহিগ্রাম বাজারে জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ হিলমেট বাহিনীর দুই সদস্যকে আটক করে আদমদীঘি থানা পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার (২ ডিসেস্বর) বিকেল সাড়ে ৪টায় আদমদীঘির বাহাদুরপুর গ্রামে আব্দুর রশিদের বাড়ির পাশে এ ঘটনাটি ঘটেছে।

পরে জনতা আব্দুল রশিদকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার চাঁপাপুর ইউপির বাহাদুরপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড়োনায় গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে হাফিজ মন্ডল (৪৫) ও পর নওগাঁর ফারুক হোসেনের ছেলে শাহানুর হোসেন (২১)।

সম্প্রতি রানীনগর উপজেলার পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাস্টারকে যে কায়দায় হামলা করা হয়েছিল ঠিক একটি সুত্রে আব্দুর রশিদের উপড় এই হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শিরা জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির বাহাদুরপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ প্রতিদিনের মতো বাহাদুরপুর গ্রামের পাশে তার মাছচাষ পুকুর দেখভাল করছিল। এসময় ৬/৭ জনের একদল হিলমেট ও মাক্স পড়া দুর্বৃত্ত ৩/৪ টি মোটরসাইকেল যোগে বাহাদুরপুর গ্রামে আব্দুর রশিদের বাড়ির পাশে গিয়ে আব্দুর রশিদকে ধালালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বর জখম করে হত্যার চেষ্টা করে তাকে ফেলে রেখে দ্রæত পালিয়ে যায়।

হামলাকারিরা বিহিগ্রাম বাজার হয়ে পালানোর সময় স্থানীয় জনতা একটি পালসার মোটরসাইকেলসহ দুই হামলাকারিকে আটক করলেও অপর একটি পালসার মোটরসাইকেল ফেলে রেখে তিন হামলাকারিরা পালিয়ে যায়। চাঁপাপুর ইউপির ওই ওয়ার্ড সদস্য হিটলু বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় তার পরিবারের সাথে কথা বলা সম্ভব হয়নি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম গ্রেফতার বিষয় নিশ্চিত করে জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category