আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের মেঝে পাকাকরণ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গত রোববার ২৭ নভেম্বর সকাল ১০টায় মেঝে ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুমার দুলাল, প্রকৌশলী অফিসের কার্যসহকারী বিকাশ দেবনাথ, ইউপি সদস্য মুকুল সরদার, মন্দির কমিটির নেতা কাঞ্চন সরকার, মদন মোহন সরকার, পঙ্কজ সরকার, মৃনাল সরকারসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। উল্লেক্য : এই মন্দিরের মেঝে পাকাকরন ঢালাই কাজের জন্য আদমদীঘি উপজেলা পরিষদ কর্তৃক ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
#