নিজস্ব প্রতিনিধি,বগুড়া : বগুড়া জেলার আদমদীঘি থানার পাঁল্লার রাস্তার নিকটে নুতন পুকুর (প্যাকড়া) নামক স্থানে নির্মানাধীন পাঁল্লা ইসলাম নগর জুমিরিয়া বায়তুল মামুর মাদ্রাসা জামে মসজিদ এর সকল কার্যক্রম বেগবান করার লক্ষ্যে মসজিদ পরিচালনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান মসজিদ কমিটির সভাপতি জনাব তফিকুর রহমান নবাবের নিকট কার্যনির্বাহীর সদস্যবৃন্দ উল্লেখ করেন যে, মসজিদ নির্মান কাজে সহযোগিতার জন্য পূর্বের সভাপতি অর্থাৎ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বর্তমান কমিটি থেকে বাদ দেওয়া সিরাজুল ইসলামের মদদে কাশিমালা গ্রামের মরহুম আব্দুর রশিদ, শিবপুর গ্রামের মোশারফ হাজী, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল বারী, কুসুম্বী গ্রামের ইউসুফ সহ বিভিন্ন স্থানের লোকজনের কাছ থেকে নাম মাত্র প্রতিষ্ঠান ইসলাম নগর জুমিরিয়া মাদ্রাসার দায়িত্বরত ব্যক্তিবর্গকে মোটা অংকের (লক্ষ লক্ষ টাকা) দান করেছেন। কিন্তু উক্ত দানের অর্থ মসজিদ পরিচালনা কমিটির কারো নিকট বা ক্যাশিয়ারের নিকট জমা হয় নাই। উক্ত অর্থ সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও নাম মাত্র প্রতিষ্ঠান বা মাদ্রাসার লোকজন আত্মসাৎ করেছেন। উল্লেখ্য নির্মানাধীন মসজিদের জমি দাতা জনাব মোঃ আমিনুর রহমান মসজিদের জন্য ১০ শতাংশ জায়গা নতুন পুকুর নামে প্যাকড়া এলাকার মসজিদ হিসেবে ব্যবহারের নিমিত্তে ২০১৬ সালে দান করেন। চলতি ২০২৩ সালেও উল্লেখিত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নি। এমনকি উল্লেখিত মাদ্রাসার কোন ট্রাস্টি বোর্ড/সংস্থা বা বৈধ ইনকাম সোর্স নেই। মাদ্রাসাটির যে নামকরণ করা হয়েছে তা উক্ত এলাকার নামে নয় অর্থাৎ নামটি মাদ্রাসার পৃষ্ঠপোষক সুদিন গ্রামের সিরাজুল ইসলামের দেওয়া মনগড়া নাম যা স্থানের নাম পরিবর্তনে বাংলাদেশে প্রচলিত আইন পরিপন্থি। ইসলাম নগর জুমিরিয়া মাদ্রাসা নাম মাত্র ধর্ম ব্যবসার ফাঁদ বলে বিবেচিত। পরকালীন সওয়াবের আশায় মসজিদের জমি দাতা জনাব মোঃ আমিনুর রহমান জানান মসজিদের নাম ব্যবহার করে যাতে ভবিষ্যতে মাদ্রাসার কেউ কাউকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করতে না পারে এবং জমি দাতা হিসেবে তাকে কোন পাপের ভাগিদার যাতে না হতে হয় সেই মর্মে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির প্রয়োজন। ফলশ্রুতিতে সভায় উপস্থিত জমি দাতা সহ সকল সদস্যের সম্মতি ক্রমে উক্ত মসজিদের নাম অদ্য হতে প্রকৃত স্থানের নামে অর্থাৎ নতুন পুকুর (প্যাকড়া) জামে মসজিদ নামকরণ এবং যোগাযোগের প্রাতিষ্ঠানিক ঠিকানা নতুন পুকুর (প্যাকড়া) জামে মসজিদ, পাল্লার রাস্তা, মৌজা পাল্লা, কুসুম্বী, আদমদীঘি, বগুড়া হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় ইহা সর্বসাধারণের অবগতির জন্য জানানো হইল।