• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আমরা ১৭টি বছর কথা বলতে পারি নাইঃ আতাউর রহমান মোল্লা’হ

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

ইকবাল হোসেন

৫ই আগস্ট এর আগে মানুষের জমি জোরপূর্বক জবর দখল করা হয়েছিল। চাঁদাবাজ- জমি দখলবাজ-সন্ত্রাসীদেরকে এলাকায় আর ঠাঁই দেওয়া হবে না। কৃষকদের জমি দখল কেন? দখলবাজি করতে দেওয়া হবে না জানিয়ে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নয়নপুর বাজারে শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখের সভাপতিত্বে

তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ সভায় এসব কথা বলেন জেলা যুবদলের আহবায়ক ও গাজীপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান মোল্লা’হ।

তিনি আরও বলেন, আমরা ১৭ টি বছর কথা বলতে পারি নাই, আন্দোলন-সংগ্রাম করে টিকে ছিলাম, আমরা মানুষের কথা বলতে পারি নাই লেখতে পারি নাই। আমাদের কোন স্বাধীনতা ছিল না। আমাদের সংগ্রাম আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব ফারুক ভূঁইয়া, গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আয়াতউল্লাহ, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট উজ্জ্বল করিম, জেলা যুবদলের সদস্য ফাইজুল ইসলাম, আলী হোসেন। উপজেলা যুবদলের সদস্য এমদাদুল হক, জাহাঙ্গীর আলম পিন্টু, তাইজুল ইসলাম, ওহেদুজ্জামান মোল্লাহ, ইকবাল হোসেন,জসিম মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category