• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

দিনকাল বিডি ২৪ / ৬৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের
(আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের
সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত
এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ
এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে
মতবিনিময় হয়।
বৈঠকে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট
সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি
এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমপিকে অবহিত করেন। তিনি
বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে
পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ
ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর টেকসই
উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর
গুরুত্বারোপ করেন। তিনি পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি
অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান
জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও
এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সংশ্লিষ্ট
প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগ জোরদারের বিষয়ে উভয়েই
গুরুত্বারোপ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category