• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ৫৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও রাখার অভিযোগে মো. আরিফ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা সেবনের অভিযোগ পাওয়ার ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের সময় মো. আরিফকে ইয়াবা রাখা ও সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তিনি পলবান্ধা ইউনিয়নের বেপারীপাড়া এলাকার বাসিন্দা মো. মোনায়েম খানের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. জুবায়ের জানান, জনস্বার্থে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category