• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে ছাগলে ক্ষেত খাওয়া কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

দিনকাল বিডি / ৩৩৯ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন:
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনার দুর্গম প্রজাপতি চরে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে তিন দফা সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সকালে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রজাপতি চরের হাবিবুর রহমান হবির ছেলে নাজিম (১৭) রবিবার (৫ অক্টোবর) বিকেলে বাড়ির পাশের মাঠে ছেড়ে দেওয়া ছাগল আনতে গেলে একই গ্রামের আব্দুল ওয়াহাব মন্ডলের ছেলে মশিউর মন্ডল তার ন্যাপিয়ার ঘাস ক্ষেত খাওয়ানোর অভিযোগে নাজিমের সঙ্গে কথা কাটাকাটি করেন।

এর জের ধরে সোমবার সকালে লাল মিয়া প্রামানিক গ্রুপ ও আব্দুল ওয়াহাব মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রথম দফার সংঘর্ষে লাল মিয়া গ্রুপের আব্দুল হামিদ (৫৫), হাবিবুর রহমান হবি (৪০) ও নুর ইসলাম (৫০) আহত হন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে লাল মিয়া প্রামানিকের লোকজন পুনরায় সংগঠিত হয়ে ওয়াহাব মন্ডল গ্রুপের বাড়িঘরে হামলা চালায়। এতে আব্দুল ওয়াহাব (৫০), মোরশেদা (৪৫), জবেদা (৫৫), আব্দুর রহিম (২২), আব্দুল মমিন (৩৩), আব্দুল জুব্বার (৫৮) ও মশিউর রহমান (১৯) গুরুতর আহত হন। তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন,একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সবাইকে সতর্ক করেছি।

আব্দুল ওয়াহাব অভিযোগ করে বলেন, লাল মিয়ার লোকজন আমার বাড়িঘরে হামলা চালিয়ে মরিচ বিক্রির টাকা এবং কীটনাশক ব্যবসার প্রায় ১৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আতিকুর রহমান জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষই অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category