• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে জামায়াত মনোনীত প্রার্থী ড. সামিউল হক ফারুকীর উঠান বৈঠক

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার
জামালপুরের ইসলামপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বৃহস্পতিবার উপজেলার ১১নং চর পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী উঠান বৈঠক করেছেন।

এ সময় তিনি উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের কল্যাণে জামায়াতের অঙ্গীকার তুলে ধরেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মোছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোঃ মনির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

ড. সামিউল হক ফারুকী বলেন, আমরা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছি। জনগণের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হলে ইসলামপুরকে একটি আধুনিক ও ন্যায়নিষ্ঠ উপজেলা উপহার দিবো ইনশাআল্লাহ।

উঠান বৈঠকে এলাকাবাসী প্রার্থীকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category