• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে যৌথ নির্বাচনী প্রচারণা সভা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মোঃ মনির হোসেন জামালপুর থেকে :

জামালপুর- ২ ইসলামপুর আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন (উত্তর শাখা) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৪ নভেম্বর ) সন্ধ্যায় চরপুটিমারী ইউনিয়নের আইরমারী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম লেবু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১১ নং চরপুটিমারী ইউনিয়ন শ্রমিক দল উত্তর শাখার সভাপতি সুরাব ইসলাম।

১১ নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদ আলম ইসলাম আতিক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ওলামা দল উত্তর শাখার সভাপতি হাফিজুল ইসলাম ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে লেবু বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category