• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে যুবদল নেতা মাহফুদুজ্জামান লুলুর ওপর হামলার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলুর ওপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত ও পৌর বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক হাসান ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুন মিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন। এর প্রতিবাদ করায় তারা হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন, যাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মতে, হাসমত ও হাসান অষ্টম শ্রেণি পর্যন্তও পাস করেননি তা সত্ত্বেও তারা কীভাবে ছাত্রবিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলেন এ প্রশ্নে দলের অভ্যন্তরে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন নেতা জানান, দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করে যুবদলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন মাহফুদুজ্জামান লুলু। আওয়ামী লীগ সরকারের সময় গত ১৭ বছরে তিনি একাধিকবার কারাবরণসহ নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এমন একজন ত্যাগী নেতার ওপর অল্পবয়সী কিছু ‘উশৃঙ্খল, অসৎ’ ও কালোবাজারি যুবকের হামলা মেনে নেওয়া যায় না বলে তারা মন্তব্য করেন।

দলীয় নেতৃবৃন্দ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে দলীয় পদ থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা এ ঘটনাকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলের একটি অংশ হামলার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category