• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে সড়ক ভাঙনে চরম ভোগান্তিতে এলাকাবাসী

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ১২ নং চর গোয়ালিনী ইউনিয়ন ও ১১ নং চর পুটিমারী ইউনিয়নের হরিণধরা ডিগ্রীরের গুরুত্বপূর্ণ সড়কটি টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভেঙে পড়েছে। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগী পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কের মাটি দেবে যায়। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি দীর্ঘ সময় জমে থাকে। এতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। গাড়ি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় কৃষক শহিদুর রহমান বলেন, আমাদের মাঠের ফসল বাজারে নিতে পারছি না। ভাঙা সড়ক দিয়ে গাড়ি তো চলছেই না, হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে।

অন্যদিকে স্কুলগামী এক শিক্ষার্থী জানায়, প্রতিদিন স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। হাঁটার সময় কাদায় জুতা আটকে যায়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, টানা বর্ষণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত সড়ক উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিদর্শন করা হয়েছে এবং তালিকা প্রণয়ন চলছে। অতি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, সড়কটি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। টানা বর্ষণে গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে যাওয়ায় স্থানীয় জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হবে এবং স্থায়ী সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত স্থায়ীভাবে সংস্কার করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category