• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, কার্যালয়ে তালা

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ২নং সোহাগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে সোহাগি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আজ(২০ আগস্ট) মঙ্গলবার বেলা ১২ বারোটার দিকে সোহাগি রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।পরে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কসহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে গিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোহাগি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার কবির হিরো ও সাধারণ সম্পাদক নাসিরুল্লাহ খান।পরে সোহাগি ইউনিয়ের চেয়ারম্যান মো. কাদির আহম্মেদ ভূঁইয়ার কার্যালয়ে তালা লাগিয়ে দেয় উপস্থিত জনতা। খুলে ফেলা হয় চেয়ারম্যানের কার্যালয়ের নেইমপ্লেট। এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্র করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কাদির আহম্মেদ ভূঁইয়া। সেসময় আ.লীগের প্রভাবে অসহায় সাধারণ মানুষের বয়স্ক ভাতা ও বিজিডি কার্ডসহ অন্যান্য কার্ডের জন্য তাকে দশ হাজার করে টাকা দিতে হয়েছে। এছাড়া চেয়ারম্যান হওয়ার পর থেকেই তিনি মানুষকে নানাভাবে হয়রানি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ কারণে ইউনিয়নের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।এভাবে আর চলতে পারে না, সোহাগির মানুষ তাকে আর চায় না। অবিলম্বে ইউপি চেয়ারম্যান কাদির আহম্মেদ ভূঁইয়াকে অপসারণ করে একজন প্রশাসক নিয়োগ এবং তার সব অপকর্মের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এসময় সোহাগি ইউনিয়নবিএনপি,ছাত্রদল,যুবদলের নেতাকর্মীসহ শিক্ষার্থী ও সাধারণ জনতারা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category