• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উলিপুর থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানা পরিদর্শন উপলক্ষ্যে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলামকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা। এসময় উলিপুর থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে একটি সু-সজ্জিত দল সালামি প্রদান করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন।

পরে ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সেরেস্তা, সার্ভিস ডেলিভারি সেন্টার সরেজমিনে পরিদর্শন পূর্বক থানায় কর্মরত,অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং পেন্ডিং মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, থানা কম্পাউন্ডার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিত শরীর চর্চা, প্যারেড করা, নির্বাচনকালীন সময়ে সঠিকভাবে ডিউটি পালন করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, উলিপুর সার্কেল অফিসের ইন্সপেক্টর মো. নাজমুল আলম, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আনিসুর রহমান, আজহারুল ইসলাম, রবিউল ইসলাম, মশিউর রহমান, গোলক চন্দ্র ববর্ম্মণ, আজিজুল হাকিম, মিজানুর রহমান মিজান সহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category