কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়ার্ড পরিচালন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উলিপুর পৌরসভার সম্মেলন কক্ষে ৫ ও ৬ মে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৬ মে) সমাপনি দিনে পৌরসভার ৫ টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটির প্রতিনিধিরা অংশ নেয়। এর আগের দিন ৪ টি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ গ্রহন করে। গভর্নেন্স ইমপ্রুভমেন্ট এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিস (আইইউজিআইপি) এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং প্রশিক্ষক দিয়ে সহযোগীতা করে।