• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উলিপুর আলিয়া মাদ্রাসা হলরুমে উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: মশিউর রহমানের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত মনোনীত ২৭-কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাও: আ: মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও: শাহজাহান, সাবেক সেক্রেটারি প্রভাষক খায়রুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেন, বাংলাদেশের মানুষ স্বপ্নের দেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে রয়েছে। রমজানের শিক্ষাগুলো ব্যক্তিগত জীবনে চর্চার পাশাপাশি রমজানের তাৎপর্য সমাজে ছড়িয়ে দিতে হবে। আগামীতে কোরআনের দাওয়াত নিয়ে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। সুখী,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উলিপুর কে এগিয়ে নিতে উলিপুর উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে ময়দানে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category