• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন পাটচাষীকে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী আফিসার নয়ন কুমার সাহা। প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) ড. মোঃ মনিরুজ্জামান। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (বাজেট) জয়দুল হক। প্রশিক্ষক হিসেবে ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, কৃষি সম্প্রসারণ এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, উলিপুরের আফরোজা পারভীন রিফা।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদেরকে ১ কেজি পাটবীজসহ একটি করে পাটের ব্যাগ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category