• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে ৬০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৬০০ পিস ইয়াবাসহ মোঃ ফুলচান মিয়া(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের মসালের চর এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।

জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ ফুলচান মিয়াকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার(৩০ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ফুলচান দীর্ঘদিন থেকে কৌশলে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category