• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে বিষ প্রয়োগে মাছ নিধন

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে একটি বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবী করেছেন মৎস্যচাষী রোস্তম আলী (৩২)। ঘটনাটি ঘটেছে, পৌর শহরের পূর্ব নাওডাঙ্গার বিলে।

এলাকাবাসী ও বিল মালিক জানায়, পৌর শহরের পূর্ব নাওডাঙ্গার ওই বিলটি ৭ একর জায়গা জুড়ে রয়েছে। বিলটি ৫ বছরের জন্য স্থানীয় রোস্তম আলী নামে এক ব্যক্তি লিজ গ্রহন করেন। এরপর থেকে বিলে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। হঠাৎ করে শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করলে বিলে থাকা সব মাছ মরে ভেসে উঠতে থাকে।

মৎস্যচাষী রোস্তম আলী বলেন, কারো সাথে আমার কোন শত্রুতা নেই। তবুও কে বা কাহারা আমার এই লিজ নেয়া বিলে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার মাছ নিধন করেন। আমার অন্য কোন আয়ের পথ নেই। মাছ চাষ করেই সংসার চালিয়ে আসছি। বিলের মাছ মেরে ফেলায় পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তিনি বলেন, এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করবো।

সরেজমিন শনিবার দুপুরে ওই বিলে গিয়ে দেখা যায়, স্থানীয় মানুষজন বিলে নেমে ভেসে উঠা রুই, মৃগেল, কাতলা, সিলকাপ, বিটকাপসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছেন। এ সময় স্থানীয় বাসিন্দা সিদ্দিকুল ইসলাম (৩২), আরতি রানী (৬০), শোভা রানী (৫৮), মিসবাউল ইসলাম (২৫)সহ অনেকে জানান, সকালে চিল্লাচিল্লি শুনে বিলে এসে দেখি মাছ মরে ভেসে উঠতেছে। কে বা কাহারা এই ধরনের ক্ষতি করেছে তা আমরা জানি না। পুকুরে অনেক টাকার মাছ ছিল, বিষ প্রয়োগের কারনে সব শেষ হয়েছে।

উলিপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category