• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে শিক্ষকসহ তিন মাদকসেবীর জেল-জরিমানা

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের সময় এক শিক্ষকসহ ৩ জনের ভিন্ন মেয়াদে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে উলিপুর পৌর শহরের পূর্ব বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপান্থ’ অফিসে অভিযান চালিয়ে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ জুম্মাহাট গ্রামের আজিজুল হকের পুত্র ও বজরা ইউনিয়নের ১নং খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল মামুনুর রশিদ (৩৮), পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মৃত জহুরুল হকের পুত্র আব্দুল খালেক (৩২) ও পুর্ব বাজার এলাকার আক্কাস আলীর পুত্র হাফিজার রহমান (৩০) কে ২ পিচ ইয়াবা, গাঁজার পুরিয়া এবং সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী মাহমুদুর রহমান, ঘটনা স্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর ১(গ) ধারা লঙ্ঘনের দায়ে মামুনুর রশিদ’র ২ হাজার টাকা অর্থদন্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, আব্দুল খালেক’র ১ হাজার টাকা অর্থদন্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড- এবং হাফিজার রহমানের ২ হাজার টাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category