• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এমপি ফারুকের থিম ওমর প্লাজার সংরক্ষিত স্থান থেকে যুবকের লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার সংরক্ষিত স্থানে থেকে নয়নাল উদ্দিন (৩৫) নামের এক যুবকের পচাঁ ফোলা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়নাল কাটাখালী থানাধীন শ্যামপুরের এলাকার আবদুল জব্বারের ছেলে বলে জানা গেছে। পুলিশের ধারণা, কয়েকদিন আগে হত্যা করে লাশটি এখানে ফেলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার থিম ওমর প্লাজার পেছনে সংরক্ষিত স্থানের সেপ্টি ট্যাংকের পাশে ম্যানহোল থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে জানিয়েছে পুলিশ।

এ ব্যপারে থিম ওমর প্লাজার নিরাপত্তা কর্মীর কাজে প্রশ্ন করা হয়, যে স্থানটিতে যুবকের লাশ উদ্ধার করা হলো , সেখানে বাইবের কেউ প্রবেশ করতে পারে কি না? উত্তরে তিনি বলেন, ওই স্থানটি নোংড়া সব সময়ই তালা মারা থাকে। তাছাড়া চারদিক দিয়ে লোহার রডের খাঁচা দিয়ে সংরক্ষিত করা আছে। এখানকার স্টাফ ছাড়া বাইরের কেউ প্রবেশ করা কোন সুযোগ নাই। একই বক্তব্য অন্যান্যদের।

এ নিয়ে নানা ধরনের মন্তব্য গুঞ্জন, আলোচনা, সমালোনায় মুখরিত রাজশাহী মহানগরীর নিউমার্কেট ও থিম ওমরপ্লাজা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর। তিনি জানান, সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে থিম ওমর প্লাজার নিরাপত্তা কর্মীরা থানায় জানায়। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার সেপ্টি ট্যাংকের পাশে ম্যানহোলে লাশটি পাওয়া যায়।

চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল। তিনি আরও বলেন, কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে কেউঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা এবং র‌্যাবের একটি সিভিল টিম উপস্থিত থেকে তদন্ত করছেন। মৃত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিলকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category