• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

এমপির বিরুদ্ধে অভিযোগ করায় মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শেখকে(৭০) একদল বখাটে সরকারি এক কর্মকর্তার দপ্তর বসে লাঞ্ছিত করা হয়েছে। স্থানীয় এমপির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করার কারনে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন লাঞ্ছিত মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ ।

ঘটনার সময় তিনি উপজেলা পরিষদের নতুন ভবনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে বসা ছিলেন । কর্মকর্তাদের সহযোগীতায় ও পুলিশের হস্তক্ষেপে এক পর্যায়ে শাহজাহান শেখ নিরাপদে অফিস চত্বর ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন । এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ মোরেলগঞ্জে বীর নিবাস নির্মাণ প্রকল্পের বিষয়ে কথা বলার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে যান। সেখানে বসে থাকা অবস্থায় একদল যুবক ও মহিলারা তাকে আক্রমন করে কক্ষ থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে । বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ ওই সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতিতে হামলাকারিরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ একটি ইজি বাইক ভাড়া করে শাহজাহান আলীকে বাগেরহাটের পথে নিরাপদ দূরত্বে পৌছে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শেখ বলেন, মোরেলগঞ্জের ১০২ জনের একটি নামের তালিকা মুক্তিযোদ্ধা হিসেবে অর্ন্তভূক্ত হবার জন্য যাচাই-বাছাইয়ে রয়েছে । ওই তালিকায় মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি অ্যাড. আমিরুল আলম মিলনের নাম রয়েছে । তার বিরুদ্ধে আমি(শাহজাহান আলী) মন্ত্রনালয়ে অভিযোগ দিয়েছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category