• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার কেন্দ্র করে হেড মাঝি সহ দুইজনকে গুলি করে হত্যা

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে গুলি করে দুই রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। ৪ ও ১৭নং ক্যাম্পে পৃথক দুইটি ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার শিকার একজন ৪নং ক্যাম্পের হেড মাঝি নাদির হোসেন (৩৯)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হতে পারে।

ক্যাম্পের বাসিন্দাদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উখিয়ার মধুরছড়া এলাকার ৪নং ক্যাম্পের এফ ব্লকে হেড মাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন অজ্ঞাত লোকজন। এরপর নাদিরকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

পৃথক আরেকটি ঘটনা ঘটে ১৭নং ক্যাম্পের সি ব্লকে। শামীম হোসাইন একই ভাবে ক্যাম্পের বাসিন্দাদের বরাত দিয়ে জানান, ‘বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় আব্দুল্লাহ (২৩) কে অজ্ঞাত ০৫/০৬ জন লোক সি/৭৮ ব্লকের বাজারে গুলি করে পালিয়ে যায়।’

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামীম হোসাইন।এদিকে ক্যাম্পের আইনশৃংখলায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল মুঠোফোনে জানান, ‘ক্যাম্পে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন।’

তবে, কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে মোঃ ইকবাল জানান, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিবদমান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category