• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কমলগঞ্জে গণসংবর্ধনায় ভূষিত হলেন কৃষিমন্ত্রী-আব্দুস শহীদ এমপি

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গণসংবর্ধনায় ভূষিত হলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক গণ সংর্বধনা প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমানের পরিচালনায় গণ সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার,কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আং মালিক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আং রহিম দুধ মিয়া,

মন্ত্রী কন্যা মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে ফারজানা ডায়না, বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশনের সহ সভাপতি একেএম নাজিবুল্লাহ সাব্বির। এছাড়া উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক বাদশা,

যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র মো:জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয় প্রমুখ। নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্য কৃষি মন্ত্রী বলেন, মন্ত্রীত্ব পরিচালনায় আপনারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার বা আপনারা চাবিকাঠি।

আপনারদের পরামর্শ নিয়েই বাহিরে এই এলাকার উন্নয়ন কর্মকান্ড অতীতের চেয়ে আরও বেশি করে করবো। তিনি স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন,দ্ব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করেছেন। তিনি আরও বলেন,কৃষিবান্ধব সরকার এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে নিরলসভাবে কাজ করছে। অনাবাদী জমিকে আবাদের আওতায় আনতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। কৃষকের জন্য পর্যাপ্ত সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category