• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে প্রাক্তন বন কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ বুধবার, ১২ জুন, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি,:
পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে একটি আবাসিক হোটেল থেকে শফিকুর রহমান (৭০) নামের এক অবসরপ্রাপ্ত বন কর্মকর্তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় একটি আবাসিক হোটেলের দরজা ভেঙে মহিপুর পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করেন।নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, তিনি ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভাই ভাই আবাসিক হোটেলের ১১নং কক্ষটি ভাড়া নিয়ে একা থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকা ডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে লোকজন খবর দেয়। এসময় হোটেলের জানালার ফাঁকা দিয়ে তাকে খাটের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং টিভি চলতে দেখা যায়। এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমরা দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা এসেছেন। তাদের কাজ শেষে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category