• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাই উপজেলার ৪ নম্বর উদয়পুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিকাল ৪টা ৫০ মিনিটে মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ফারুক হোসেন

“গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে, এগিয়ে যাওয়ার প্রত্যয়ে” এবং “সবার আগে বাংলাদেশ এই দুটি প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনটি ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ উচ্চারণের মাধ্যমে শুরু হয়।

সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা “শহীদ জিয়া অমর হোক”, “জিয়া জিন্দাবাদ” এবং “তারেক রহমান জিন্দাবাদ” স্লোগানের মাধ্যমে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কালাই উপজেলা ওলামা দলের সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখা ওলামা দলের সদস্য মোঃ আশরাফুল জামান নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান।

ত্রি-বার্ষিক এই সম্মেলনে আগামী দিনের সংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category