• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কালাই কৃষি কর্মকতা অরুণের বিশ্ব মৃত্তিকা পুরুস্কার অর্জন

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার ২০২৩ অর্জন করেছেন। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষিতে অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয় ।

বৃহস্পতিবার বিকালে ভোরের ডাক কে এ তথ্য নিশ্চিত করেছেন কালাই উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। কৃষি অফিস সূত্র জানায়, ৫ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব মৃত্তিকা দিবস অনুষ্ঠানে

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন।

কৃষিতে নানা মুখী ইনোভেটিভ সেবা উদ্ভাবন ও তার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনসহ কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়।

কৃষি কর্মকতা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় ভোরের ডাক কে জানান, সকল কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের নানামুখী অবদানের জন্যই এই অর্জন। এই পুরস্কার আমার আরো দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। যেন আগামী দিনে কৃষি ও কৃষকের পাশে থেকে আরো ভালভাবে কাজ করতে পারেন এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category