• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ (মিরপুর – ভেড়ামারা) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে মিরপুর উপজেলার সরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,বুদ্ধিজীবি,সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, উলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাতীয় সংসদ সদস্য মাওঃ মুফতি আমির হামজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, মিরপুর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, সাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category