• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় বর্ষবরণ শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে অংশ নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি / ৭৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় জেলা প্রশাসনের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্র-জনতার আন্দোলনের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার পর শহরের বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। সেখানে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে কুষ্টিয়া আদালতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ।

মোকাররম হোসেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক।

৫ আগস্ট কোটাবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় তামজিদ হোসেন নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি তিনি।

গতকাল সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সারিতে তাকে দেখা যায়। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর বিকেলে ওই আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেনকে গ্রেপ্তারে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ মাঠে নামে।

কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় আসিফ নামে এক যুবক বাদী হয়ে একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনে তাকে হত্যাচেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ আনেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছে ১৫০ জন। গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের বড় বাজার এলাকায় মোকাররম হোসেনকে আটক করে থানায় নেয়।

কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, মোকাররম হোসেনকে আজ আদালতে নেওয়া হয়েছে। এখনো আদালতে তোলা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ বলেন, কুষ্টিয়া মডেল থানায় গত ১৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category