• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

দিনকাল বিডি / ৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদরে ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলী (৭২) এক ইমাম নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। সে খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করেছে। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মোহাম্মদ আলী আজ ভোরে মসজিদে ফজরের নামাজ শেষ করে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং আটক দু’জনকে থানায় নিয়ে যান।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম জানান, ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলী নামের একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ ক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category