• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় ৭০ লক্ষ টাকার কোকেন উদ্ধার

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় বিজিবি সদস্যরা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭০ লক্ষ টাকার কোকেন উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) নায়েব সুবেদার সিগন্যাল আব্দুল হামিদের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া জেলাধীন ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় প্রধান সড়কের উপরে যশোর হতে সিরাজগঞ্জগামী ‘‘সাব্বির পরিবহন (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-৫১৫৮)’’ বাসে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১কেজি ৪শ’ গ্রাম কোকেন উদ্ধার করে। ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটরার সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিধি মোতাবেক ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category