• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালন

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কলেজরোডস্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে পুস্পস্তক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, কুড়িগ্রাম পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে বিজয় স্তম্ভে আলোচনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু ও পৌর মেয়র কাজিউল ইসলাম।
উল্লেখ, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কোম্পানী কমান্ডার বীরপ্রতীক আব্দুল হাই সরকারের নেতৃত্বে পাকসেনাদের হটিয়ে কুড়িগ্রামকে মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category