• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় অবস্থিত আইডিইবি অফিসে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্ণিং অফিসার ও কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর মো. খালেদুল হাসান জানান, নির্বাচনে হামিদ-শামসুর রহমান ও রব-মাইনুর নামে দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩৭টি পদের মধ্যে দুটি পদে বিনা প্রতিদ্বন্দিতায় দুজন নির্বাচিত হওয়ায় ৩৫টি পদের বিপরীতে ৭৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৭জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
তিনি আরো জানান, কুড়িগ্রাম জেলায় ৯৫জন ভোটার রয়েছে। নির্বাচনে সহকারি রিটার্ণিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের ইন্সট্রাক্টর আব্দুর রহিম ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর নির্মল চন্দ্র দেবনাথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category