• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে শুক্রবার (৫ জনুয়ারি) সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে ও বিকেল ৩ টায় রৌমারীর সি জি জামান স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

শতভাগ সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, সাহস ও যুধবদ্ধতার সাথে পুলিশি দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানোর বিষয়ে যথাযথ আইনী প্রক্রিয়ার নির্দেশনাও দেয়া হয়। কোন পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরন করে সেক্ষেত্রে কঠোর বিভাগীয় ব্যবস্থার কথা বলা হয়। অন্যদিকে নাশকতার পরিকল্পনাকারীদেরও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। মহামান্য নির্বাচন কমিশন কতৃক নির্বাচনী দ্বায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় বর্জণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন ও জেলা পুলিশের অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুড়িগ্রাম জেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রায় ১৭০০ পুলিশ সদস্য। ব্রিফিং শেষে ব্রিফিংয়ে উপস্থিত সকল সদস্যের দুপুরের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category