• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার টাকা

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ৭ হাজার টাকায়। ইলিশ মাছটির ওজন ২ কেজি ২শ’ ৮০ গ্রাম, বিক্রি হয়েছে ৬ হাজার ৮শ’ ৪০ টাকায়।

আজ মঙ্গলবার সকালে কুয়াকাটা এলাকার জেলে মোঃ আলমাসের জালে ধরা পড়ে ইলিশটি।

কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস নামের আড়তে মাছটি নিয়ে আসলে নিলামে ১ লাখ ১৫ হাজার টাকা মন দরে ২ কেজি ২শ’ ৮০ গ্রাম ওজনের মাছটি ৬ হাজার ৮শ’ ৪০ টাকায় এক মাছ ব্যবসায়ী মোঃ হাসান ইলিশটি কিনে নেন।
মাছটি এক পলক দেখতে অনেকেই ভিড় করেন।

জেলে মোঃ আলমাসের জালে ধরা পড়া মাছটির উদ্দেশ্যে বলেন, সাগরে গিয়ে অন্যান্য সময়ের মতো হাইর নামক স্থানে জাল ফেলি এসময় এই বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছ ধরা পরলে একটু বেশি দামে বিক্রি করা যায়। সাগরে সচারাচার এমন বড় সাইজের ইলিশ এখন আর ধরা পড়ে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এতো বড় সাইজের ইলিশ এই বাজারে খুব কমই পাওয়া যায়। বড় মাছ ধরা পড়লে জেলেরা খুব খুশি হয় আর আমরাও আনন্দ পাই।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় সাইজের ইলিশ ধরা পড়ার খবরটি খুবই ভাল। এই বড় মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। সমুদ্রের মোহনায় পলি জমে গভীরতা কমে যাচ্ছে আর ইলিশ চলাচলে বাঁধা প্রাপ্ত হচ্ছে। তাই সমুদ্রের মোহনার নাব্যতা ঠিক রাখতে খনন করা দরকার । এছাড়া জালের প্রশস্ততা বাড়ালে এধরনের মাছ বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category