• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুয়াশার চাদরে ঢাকা রাবি ক্যাম্পাস

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুরো ক্যাম্পাসজুড়ে ঘন কুয়াশাই আচ্ছন্ন। রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এতদিন শীত অনুভূত হলেও তীব্র কুয়াশার দেখা মেলেনি। তবে গত কয়েকদিন থেকে তীব্র কুয়াশা পড়তে দেখা যাচ্ছে ক্যাম্পাসজুড়ে। সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে আগের থেকে অনেক বেশি। ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কাঠ-খড়ি পুড়িয়ে আগুনের উষ্ণতা নিচ্ছে।

সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, প্যারিস রোড, বুদ্ধিজীবী চত্বর, আমতলাসহ পুরো ক্যাম্পাস তীব্র কুয়াশায় ঢাকা পড়েছে। তীব্র কুয়াশায় এক আবাসিক হল থেকে অন্য আবাসিক হল ও একাডেমিক ভবন থেকে অন্য একাডেমিক ভবন দেখা যাচ্ছে না। কিছু দূর গেলেই কোনো মানুষকেও চোখে পড়ছে না। গাছের পাতায় ও ঘাসের ডগায় শিশির জমে আছে।

এদিকে বেলা গড়াতেই ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় কাঠ-খড়ি পুড়িয়ে শীত নিবারণের পাশাপাশি গানের আসর বসান শিক্ষার্থীরা। শীত আগমনীতে ক্যাম্পাসের রঙ-বেরঙের ফুল যেন সবার মন কাড়ে। গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, অ্যাস্টার, সিলভিয়া, জিনিয়া, গাঁদাসহ নানান প্রজাতির ফুলের সৌরভে মুখরিত হয় ক্যাম্পাস ও আবাসিক হলের প্রতিটি অঙ্গন।

সকালে তীব্র কুয়াশার মাঝেও হাঁটতে বের হয়েছেন শামীম আক্তার নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, রাজশাহীতে শীতের মাত্রা বেড়েছে। কাল রাত থেকে বেশি শীত পড়েছে বলে মনে হচ্ছে। আজ রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো সম্ভব হয়নি। কিছু দূরত্বেই কাউকে দেখা যাচ্ছে না। যাত্রীবাহী গাড়িগুলো যেন আস্তে ধীরে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখার আহŸান জানান তিনি।

শহীদ জিয়াউর রহমান হলের এক কর্মচারী বলেন, শীত অনেকের কাছে উপভোগের হলেও অনেকের কাছে কষ্টের। আমি প্রতিদিন রাতে ডিউটি করি। অন্যদিনের তুলনায় আজ ঠান্ডা পড়েছে বেশি এবং কুয়াশায় কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। রাজশাহীতে শীতের মাত্রা বাড়তে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category