• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কৃষকরাই দেশের মানুষের খাদ‍্যের যোগান নিশ্চিত করেন। –খাদ‍্যমন্ত্রী।

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি :: খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন কৃষকদের মাধ‍্যমেই দেশের মানুষের খাদ‍্যের যোগান নিশ্চিত হয়। কৃষকরা আমাদের জাতির গুরুত্বপূর্ণ অংশ। এ কারনেই প্রধানমন্থ্রী শেখ হাসিনা বলেছেন কূষক বাঁচলে দেশ বাঁচবে।

তিনি শনিবার বেলা ১১ টায় জেলার পোরশা উপজেলাধীন মশিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রনোদনা হিসেবে কৃষকদের মধ‍্যে বিনামূল‍্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যে এসব কথা বলেছেন।

অনুষ্ঠানে ২০২২ – ২০২৩ রবি মওসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ‍্যে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারী, চিনা বাদাম, মুগডাল, পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরন করা হয়।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন পোরশা উপজেলা চেয়ারম‍্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন মশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মো: হারূন অর রশিদ, পোরশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন এবং উপকারভোগি কৃষক মো: মোদাচ্ছের হোসেন।

খাদ‍্যমন্ত্রী বলেছেন বিএনপি সরকারের সময় কৃষকদের ৫ হাজার টাকায় সার কিনতে হয়েছে। সারের জন‍্য ১৯ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। আর এখন দেশের প্রান্তিক কৃষকদের বিনা মূল‍্যে সার দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন একটি কুচক্রী মহল দেশে কৃত্তিম সংকট সূষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সরকার তা শক্ত হাতে প্রতিরোধ করেছে। এখন দেশে সারের আর কোন সংকট নাই।

সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কেবলমাত্র সারের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তূকী প্রদান করছে। সরকার প্রতি বস্তা সার কিনছে সাড়ে ৬ হাজার টাকায়। আর কৃষক পর্যায়ে বিক্রি করছে ৮শ টাকা থেকে ১১০০ টাকায়।

তিনি আরও বলেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইংল‍্যান্ডে সাধারন নাগরিকদের দিনে দুইবেলা খাওয়ার রেশনিং করে দেয়া হয়েছে। অথচ বাংলাদেশের মানুষ তিন বেলা পেট পুরে ভাত খেতে পারছেন। এটা বর্তমান সরকারের বড় স্বার্থকতা।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর উল্লেখ করে তিনি বশেন দেশে এমন কোন পরিবার নাই যে পরিবার সরকারের কোন না কোন সহযোগিতা পায়না। এ ক্ষেত্রে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, হিজড়া ভাতা, ভিজিডি এবং ভিজিএফ-এর কথা উল্লেখ করেন।

তিনি বলেন শেখ হাসিনা ছাড়া। এ দেশ নিরাপদ নয়। বিএনপি জামাতের আগুন সন্ত্রাস এ দেশের মানুষকে এখনো শিহরিত করে। মানুষ সেই ভয়াহতা আজও ভুলতে পারেনি।

খাদ‍্যমন্ত্রী পরে শিশা উচ্চ বিদ‍্যালয় চত্বরে আয়োজিত মশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম মাঠে চলতি আমন মওসুমের ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কৃষকদের সাথে নানা সুযোগ সুবিধার বিষয়ে আলাপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category