• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

খাটের নিচে মিললো ৮কেজি গাঁজা আটক-২

দিনকাল বিডি / ৪৪০ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

সোহেল রানা,যশোরঃ যশোরের বেনাপোল থেকে ৮কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার ভোরের দিকে বেনাপোল পোর্ট থানাধীন শাখারিপোতা বাগানপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানাধীন শাখারিপোতা গ্রামের মনু মিয়ার ছেলে সোবহান (৩৪) ও একই এলাকার মৃত সিরাজ খাঁর ছেলে সলেমান (৪০)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (এসআই) সাদ্দাম হোসেন, (এএসআই) রনজন কুমার বসু, (এএসআই) শফিউল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানার শাখারিপোতা বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সোবহান ও সলেমান নামে দুইজনকে আটক করে।পরে ধৃত আসামী সলেমান এর বসতঘরের শয়ন কক্ষের পূর্ব কোনে খাটের নিচে থেকে আট কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২,৪০,০০০/- টাকা।

এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category