• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে গলাচিপা থানা পুলিশের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় গলাচিপা থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই মো. মহসিন হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবুল কালাম আজাদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category