• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় নিখোঁজের দুই দিন পর শিশু স্বপ্নার লাশ উদ্ধার

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপার চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামে কলই ক্ষেতে শাক তুলতে গিয়ে নিখোঁজ স্বপ্না আক্তারের (১২) লাশ দুই দিন পরে স্থানীয় ডুমুরের চরের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাত দশটার দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। এর আগে ওই এলাকার সোবাহান সরদারের ছেলে অভিযুক্ত রেজাউল সরদারকে (৩৮) গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাবুল ফকির (৪২) বাদী হয়ে স্বপ্নাকে হত্যার অভিযোগে থানায় রেজাউলের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে রেজাউল লাথি মেরে স্বপ্নাকে হত্যা করে খালের কচুরিপানার ভিতরে লুকিয়ে রাখে বলে জানান গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে স্বপ্না আক্তার শনিবার বিকেলের দিকে তার দাদী আয়েশা বেগমের সাথে বাড়ির পাশে ক্ষেতে কলই শাক তুলতে যায়। এক পর্যায়ে আয়েশা বাড়ি আসতে চাইলে স্বপ্না বলে, ‘আমার শখের ঝুঁড়ি ভরলে বাড়ি যাব।’ দাদী বাড়ি চলে আসলেও সন্ধ্যার পরেও স্বপ্না বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উৎকন্ঠা দেখা দেয়। এর পর পরিবার ও এলাকাবাসী মিলে রেজাউল সরদারের কলই ক্ষেতে স্বপ্নার ছেঁড়া জামা-কাপড় দেখতে পায়। কিন্তু কোথাও স্বপ্নাকে পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে শনিবার থেকে ঘটনাস্থলে পুলিশ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। পরে পুলিশ রবিবার রাত ৮টার দিকে অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে রেজাউল স্বপ্নাকে হত্যা করেছে বলে স্বীকার করে। পরে রেজাউলের কথিত মতে ওই দিন রাত দশটার দিকে ডুমুরের চরের খালের কচুরিপানার ভিতর থেকে স্বপ্নার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, কিশোরী স্বপ্না হত্যার মামলার একমাত্র আসামী রেজাউলকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category